'সালাম' শিক্ষা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৫ সেপ্টেম্বর, ২০২৩দাওয়াত ও তাবলীগ

শরহে জামী পাশ এক মৌলভী সাহেব আমার ভক্ত। তিনি আমাকে ‘স্লামু আলাইকুম’ বলে অশুদ্ধ সালাম দিতেন। আমি তাকে শুদ্ধ সালাম ‘আস্‌ সালামু আলাইকুম’ শিখিয়ে দিয়ে বললাম, এখন থেকে অশুদ্ধ সালাম দিলে প্রতিবারের জন্য দশ টাকা জরিমানা দিতে হবে। হাতে টাকা না থাকলে নিজের ঘরে কিংবা মাদরাসায় গিয়ে কোন কামরায় দরজা-জানালা বন্ধ করে এগারো বার কান ধরে উঠ-বস করবেন। এভাবে কিছুদিন আমল করার পর আল্লাহর রহমতে তার রোগ ভালো হয়ে যায়।

'সালাম' শিক্ষা | ইসলামী যিন্দেগী