আল্লাহর নিকটও নিসবতের মূল্যায়ন হবে

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী সাহেব দামাত বারাকাতুহুম ইরশাদ করেন, দুনিয়াতে যেমন নিসবত দ্বারা পার পাওয়া যায় তেমনি আখেরাতেও পার পাওয়া যাবে। আমি হারদুঈ হযরতের নিকট যখন যাবো তখন করাচী হযরত বাংলাদেশে ছিলেন। তিনি আমাকে একটি চিঠি লিখে দিলেন হযরতের কাছে দেওয়ার জন্য। ঐ চিঠির কারণেই হারদুঈ হযরত আমাকে কাছে ডাকলেন। অন্যথায় হুজুরের সাথে তো আমার পরিচিত হতে হতেই সময় শেষ হয়ে যেত। ইস্তিফাদা আর কখন করতাম।

একবার আমি হযরত মুফতী মাহমুদ হাসান গাংগুহী রহ. এর সাথে সাক্ষাৎ করতে যাবো, তখন হারদুঈ হযরত আমার জন্য একটি চিঠি লিখে দিলেন, হযরত গাংগুহীর রহ. কাছে দেয়ার জন্য। হযরতের সাথে তো সাক্ষাতের নির্দিষ্ট সময় ছিল। মেহমান খানায় সিরিয়ালে থাকতে হতো। কিন্তু যখন হারদুঈ হযরতের চিঠি নিয়ে এসেছি শুনেছেন, হযরত তখন আমাকে হযরতের খাস কামরায় ডেকে নিয়েছেন। অনেক মেহমানদারীও করেছেন। আবার আমাকে হাদীয়াও দিয়েছেন। এর মূলে হলো একজনের সাথে নিসবত। আল্লাহওয়ালাদের সাথে নিসবতের বরকতে যেমন দুনিয়াতে পার পাওয়া যায় তেমনি আখেরাতেও আল্লাহওয়ালাদের বরকতে পার পাওয়া যাবে। এজন্য কোন আল্লাহওয়ালার সাথে নিসবত থাকা জরুরী। অন্যথায় হিসাব বড়ই কঠিন হবে।

আল্লাহর নিকটও নিসবতের মূল্যায়ন হবে | ইসলামী যিন্দেগী