এরই নাম আল্লাহর মুহাব্বত

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী সাহেব দামাত বারাকাতুহুম উদাহরণ দিতে গিয়ে বলেন, জনৈক বুযুর্গ স্বীয় স্ত্রীকে বললেন, নদীর ওপারে আমার এক বন্ধু আছে সে অনেক দিন পর্যন্ত অনাহারে আছে। তাকে কিছু খাবার দিয়ে আসো। স্ত্রী বললো, আমি নদী পার হবো কী করে?! তিনি বললেন, তুমি নদীকে গিয়ে বলো-আমি আল্লাহর অমুক বান্দার উসিলা দিয়ে তোমার কাছে রাস্তা চাচ্ছি, যিনি চল্লিশ বছর যাবত স্ত্রীর কাছে যান না। মহিলা এ কথা বলে নদীর উপর দিয়ে ওপারে গিয়ে বুযুর্গকে খানা খাওয়ালেন। ফেরার সময় মহিলা তাকে বললো, আমি এখন কী করে নদী পার হবো। বুযুর্গ বললেন, তুমি নদীকে গিয়ে বলো, আমি আল্লাহর অমুক বান্দার উসিলা দিয়ে তোমার কাছে রাস্তা চাচ্ছি, যিনি চল্লিশ বছর যাবত আহার গ্রহণ করেন না। মহিলা এভাবে নদী পার হলো। স্বামীকে গিয়ে বললো, বিষয়টি বুঝলাম না। চল্লিশ বছর বিবির কাছে না গেলে আপনার এ সন্তান আসলো কোত্থেতে?! তিনি বললেন, আরে আমি তো নিজের চাহিদা মিটানোর জন্য স্ত্রীর কাছে যাইনি। কেবলমাত্র আল্লাহর আদেশ ও বিবির হক্ব আদায় করতে গিয়েছি আর আমার বন্ধু নিজের চাহিদা মিটানোর জন্যে আহার গ্রহণ করেন নি। কেবলমাত্র ইবাদতের জন্য শক্তি সঞ্চয় করতে, রাসূলের (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাত হিসাবে আহার গ্রহণ করেছেন। এরই নাম আল্লাহর মুহাব্বত।

এরই নাম আল্লাহর মুহাব্বত | ইসলামী যিন্দেগী