মালফুযাত
১০০%
আমল সুন্দর করার গুরুত্ব
আমরা প্রত্যেক ব্যাপারে সর্বোত্তমকে পছন্দ করি। উত্তম দোকান, উত্তম বাসা-বাড়ী, উত্তম খাওয়া-দাওয়া এবং উত্তম পানীয় পছন্দ করি। তিনি রসিকতার সুরে বলেছেন, এমনকি আমরা যারা পান খেতে অভ্যস্ত তারা উত্তম পান তালাশ করে খাই। তিনি কাব্যকারে বলতেন, দোকান-মকান, নান-পান সব কিছুর বেলায় আমরা উত্তমকে পছন্দ করি এতে আপত্তির কিছু নেই। কেননা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, সুতরাং শ্রেষ্ঠ বস্তু তালাশ করাই স্বাভাবিক। সে মতে উযূ-নামায ইত্যাদির বেলায়ও উৎকৃষ্টতাই বাঞ্ছনীয়। অর্থাৎ উযূ-নামায ঐ সময় উৎকৃষ্টতা লাভ করবে যখন তা হবে সুন্নাত তরীকায়। নামাযের ফরয চোদ্দটি, ওয়াজিব আঠারোটি, সুন্নাত একান্নটি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, শতকরা একজনের নামাযও সুন্নাত তরীকায় হয় না।