মালফুযাত
১০০%
উচ্চস্বরে দু'আ
মুফতীগণ যেখানে কেউ নফল নামায পড়লে তার সামনে উচ্চ স্বরে কুরআন তিলাওয়াত করাকে নিষিদ্ধ বলেন, সেখানে ফরয নামাযের পর পিছনে মাসবূক থাকাবস্থায় উচ্চস্বরে দু‘আ করা কি করে জায়িয হতে পারে? বর্তমানে উচ্চস্বরে দু‘আ করা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যার সংশোধন অতীব জরুরী। এর সহজ উপায় হলো, অধিকাংশ সময় নিঃশব্দে দু‘আ করা এবং মাঝে মাঝে উচ্চস্বরে দু‘আ করা। যাতে মানুষ এতে অভ্যস্ত হয়ে পড়ে।