মালফুযাত
১০০%
মুর্শিদের সঙ্গে পরামর্শ করে আমল করা
কোন মটর গাড়ীতে যদি পেট্রোল ভরা হয় আর সে গাড়ির ট্যাংকী যদি ছিদ্র থাকে, তাহলে কিছুক্ষণ চলার পর গাড়ী থেমে যাবে। সালিকদের (মুরীদ) ব্যাপারটাও ঠিক এরকম। অর্থাৎ সালিক যিকিরের নূর দ্বারা আল্লাহ তা‘আলার পথে চলতে থাকে ঠিকই কিন্তু শয়তান ও নফ্স চোখ কান মুখ ইত্যাদির গুনাহ দ্বারা অন্তরের নূরের ট্যাংকী খালি করে দেয়। ফলে সালিকের অগ্রযাত্রা থেমে যায়। অতএব খাঁটি তাওবার প্রয়োজন। বিশেষ করে খারাপ দৃষ্টি, অন্যায় চিন্তা, কূ-ধারণা ও গীবতের গুনাহ থেকে বেঁচে থাকা উচিত। কেননা বর্তমানে এ সকল গুনাহতে মানুষ ব্যাপকভাবে জড়িত। তাই নিজ নিজ শাইখ ও মুর্শিদের সঙ্গে এসব ব্যাপারে খোলাখুলি পরামর্শ করে আমল করতে থাকা। তাহলে ইনশাআল্লাহ তা‘আলা অবশ্যই রাস্তা সহজ হয়ে যাবে।