গোসসার ব্যাধির চিকিৎসা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৮ জানুয়ারি, ২০২৪আত্মশুদ্ধি

এক লোকের গোস্‌সার ব্যাধি ছিল, সে আমাকে তার অবস্থা লিখে জানালো। আমি জবাবে লিখলাম যে, বেহেশতী জেওরের ৭ম খণ্ডে গোস্‌সার যে চিকিৎসা বর্ণিত হয়েছে, আপনি তার প্রতিটি নম্বরের ওপর আমল করুন। এবং রাগ- গোস্‌সার সময় যে কয়টি নম্বরের উপর আমল করা সম্ভব না হবে, তার প্রত্যেকটির জন্যে ২ টাকা করে নিজের নফসের উপর জরিমানা করবেন। আর এই জরিমানার টাকা নিজে খরচ না করে আমাকে উকিল বানিয়ে এখানে পাঠিয়ে দেবেন। তাই চিকিৎসা হিসেবে নফসকে পরিপূর্ণ শাস্তিতে জড়িয়ে রাখলে তদবীর দ্বারা বেশী উপকার হয়। যেমনটি হয়েছে এই লোকের বেলায়।

গোসসার ব্যাধির চিকিৎসা | ইসলামী যিন্দেগী