আসল মুফতী সাহেবের অহংকার থাকে না

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২উলামা তোলাবা, বিবিধ

একবার হযরতওয়ালা মাদরাসার ইফতা বিভাগের ছাত্রদেরকে রোযার একটি মাসআলা তাহকীক করার জন্য বলেছিলেন। ২ দিন পর হযরত মাদরাসায় এসে ছাত্রদেরকে ডেকে বললেন, তোমাদেরকে যে তাহকীক করতে বলা হয়েছিল তার রেজাল্ট কী? কিছু পেয়েছ? ছাত্রদের একজন ইমাম মুহাম্মাদ রহ. এর রেফারেন্সে একটি উত্তর দিলেন। আরেকজন আলকামা রহ. এর রেফারেন্সে উত্তর দিলেন। কিন্তু উভয়ের উত্তর পরিপূর্ণ ছিল না। তাই হযরত আবার তাদের তাহকীক করতে বললেন। তারপর হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কোন হক্কানী মুফতীর অহংকার থাকতে পারে না, কেননা প্রতিদিন-ই তার নিজের ব্যাপারে ২/১ বার এই ইলম হাসিল হয় যে সে আসলে জাহেল। বহু মাসাইল এমন থাকে যা তার ইলমের বাহিরে। নিজেকে সে তখন জাহেল হিসেবে পান। তাই তার অহংকার থাকার কথা না।

আসল মুফতী সাহেবের অহংকার থাকে না | ইসলামী যিন্দেগী