কারো দুনিয়ার স্বার্থে ব্যবহৃত হওয়া যাবে না

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২উলামা তোলাবা, বিবিধ

হযরতওয়ালা মুফতী সাহেব দামাত বারাকাতুহুম একদিন ছাত্রদেরকে লক্ষ করে বললেন, কোন আলেমের উচিৎ না যে, সে কারো দুনিয়ার স্বার্থে ব্যবহৃত হবে। তাহলে দীনের বড় ক্ষতি হবে এবং সে সবার দৃষ্টিতে হেয় প্রতিপন্ন হবে। আমাকে অনেকেই নিজেদের দুনিয়ার হীন স্বার্থে ব্যবহার করতে চেয়েছে কিন্তু আল্লাহর মেহেরবানীতে আমি তাদের স্বার্থ হাসিলের পিছনে ব্যবহৃত হইনি বিধায় আমাকে অনেক জায়গা থেকে বের হতে হয়েছে। সাময়িক কিছু পেরেশানি হয়েছে কিন্তু আল্লাহ তা‘আলা তার উত্তম প্রতিদানও দিয়েছেন। আমি বিল্ডিংয়ে বসে বুখারী পড়িয়েছি এখনও টিনশেডে ঝুপড়িতে বুখারী পড়াই। দু’সময়ের দীনের বিষয়গুলি স্পষ্ট ও ইনশিরাহ হওয়ার মাঝে পার্থক্য আছে। তখনের চেয়ে এখন ইলমের গভীরতা বেশি অনুভত হয়। এজন্য কারো দুনিয়ার স্বার্থে ব্যবহৃত হয়ো না। তোমার কোন ক্ষতি হবে না।

কারো দুনিয়ার স্বার্থে ব্যবহৃত হওয়া যাবে না | ইসলামী যিন্দেগী