শরী‘আতের হুকুম এবং ভাল কাজ

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৫ সেপ্টেম্বর, ২০২৩সুন্নত, আত্মশুদ্ধি

অনেক কাজ আছে যেগুলো করা জরুরী এবং অনেক কাজ আছে যেগুলো করা ওয়াজিব। কিন্তু মানুষ সেগুলোকে শুধু ভালো কাজ মনে করে। যেমন দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু কিছু মানুষ মনে করে এটা ভাল কাজ। এটা মানুষের বুঝার ভুল, কেননা দাড়ি রাখা শুধু ভাল কাজই নয় বরং ওয়াজিবও বটে।

অনেক লোক আছে যারা অন্যের উপর যুলুম করে। সে সব লোকদের যুলুম থেকে বাঁচার জন্য যদি কোন ব্যক্তি নিয়মিত- ياسبوح ياقدوس ياعزيز ياغفور পড়ে তাহলে দেখা যাবে যে যালিমের মন নরম হয়ে গেছে এবং যুলুম বন্ধ করে দিয়েছে।

শরী‘আতের হুকুম এবং ভাল কাজ | ইসলামী যিন্দেগী