মালফুযাত
১০০%
মুসাফিরের নামাযের মাসআলা
আমি মুসাফির, আপনাদের এখানে ইমামতির পূর্বে দু’চার মিনিট দ্বীনী কথা-বার্তা চলুক যাতে কেউ অভিযোগের সুযোগ না পায় যে, মুসাফির ইমাম দ্বারা নামায পড়ানোর কারণে আমার জামা‘আত চলে গেছে। যেহেতু মুসাফির চার রাকা‘আত ফরযের স্হলে দু রাকা‘আত পড়ে থাকে, এতে নামায নির্ধারিত সময়ের পূর্বেই শেষ হওয়া স্বাভাবিক, তখন তৃতীয় বা চতুর্থ রাকা‘আতে শরীক মুসল্লীগণ এক রাকা‘আতও পাবেন না। এ জন্য হযরত ওয়ালা এ ব্যবস্থা করলেন।–সংকলক।