সবকিছু গভীর ভাবে পর্যবেক্ষণ করতে হবে

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২উলামা তোলাবা, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, উলামাদের উচিৎ সব বিষয় গভীর ভাবে পর্যবেক্ষণ করা। বাহ্যিক অবস্থা দেখে পিছে ছুটা অনুচিৎ। অনেক জিনিসের বাহ্যিক খুবই মোহনীয়, আকর্ষণীয়, উপকারী মনে হয়। কিন্তু তার ভিতরে রয়েছে বিষধর সাপ। এজন্য সমাজে কিছু এলেই, নতুন কোন বিষয়ের আগমন ঘটলে সে বিষয়ে মন্তব্য করা ঠিক না। গভীরভাবে তার পরিণামের প্রতি দৃষ্টি ফেলতে হবে। তাহলে অনেক ফিৎনা থেকে হিফাজত হবে।

সবকিছু গভীর ভাবে পর্যবেক্ষণ করতে হবে | ইসলামী যিন্দেগী