মালফুযাত
১০০%
পবিত্র হাদীসের সঠিক অর্থ বুঝা
যেমন উর্দুর এক বাক্য ركومت جانى دو (রুকো মাত জানে দো)- এর অর্থ বক্তার বলার ভাব-ভঙ্গির ওপর নির্ভর করে। সে যদি ‘রুকো’ পর্যন্ত বলে বিরতি দেয়ার পর ‘মাত জানে দো’ বলে, তাহলে অর্থ হবে ‘বাধা দাও’। আর যদি ‘রুকো মাত’ পর্যন্ত বলে বিরতি দেয়ার পর ‘জানে দো’ বলে, তাহলে অর্থ দাঁড়াবে ‘যেতে দাও’। এরকম সাহাবায়ে কিরামই (রাযি) কেবল রাসূলে আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর বলার ভাব-ভঙ্গি প্রত্যক্ষ করেছেন- অন্য কেউ নয়। এ কারণেই তাদের মাধ্যম ছাড়া রাসূলে আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের হাদীসের সঠিক অর্থ বুঝা সম্ভব নয়। কিন্তু পরিতাপের বিষয় এই যে, অনেকেই আজ পবিত্র হাদীসের বিষয়বস্তু বুঝতে জ্ঞান ও অভিধানের গুলামী এবং সাহাবায়ে কিরামের প্রয়োজনীয়তা অনুভব করছে না, একারণে নিজেরাও গুমরাহ্ হচ্ছে, অন্যদেরকেও গুমরাহ্ বানাচ্ছে।