মালফুযাত
১০০%
দন্দ্ব ছেড়ে কর্ম করো
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বিদ‘আতীদের সঙ্গে টক্কর না দিয়ে বেশী বেশী সুন্নতের প্রচার-প্রসার করো। এটাই বেশী ফলপ্রসু হবে। উদাহরণ স্বরূপ হযরত ঢাকা ও চট্টগ্রামের উলামাদের কর্ম পন্থা বর্ননা করেন। ঢাকার উলামায়েকেরাম প্রথমেই বিদ‘আত বন্ধ করার আন্দোলন করেননি। বরং তারা সুন্নতের প্রচার শুরু করেছেন। এখন ময়দান তাদের দখলে। আর চট্টগ্রামের বযুর্গরা প্রথমেই বিদ‘আত বন্ধের আন্দোলন করেছেন। কিন্ত তারা বিদআ‘তীদের সামনে টিকে থাকতে পারেন নি। এখন ময়দান বিদ‘আতিদের দখলে। এজন্য হেকমতের সাথে কাজ করতে হবে।