ছেলের বিবাহের খরচ পিতার দায়িত্বে না

মুফতী মনসূরুল হক সাহেব২৫ নভেম্বর, ২০২২হাজ্জ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমাদের সমাজে অনেক লোক আছে যাদের উপর হজ্জ ফরয হয়েছে। কিন্তু তারা হিসাব করে আমার ছেলেকে বিবাহ দিতে এত খরচ হবে, মেয়েকে বিবাহ দিতে এত খরচ হবে। এই দুই ফরয আদায় করতে গেলে হজ্বের খরচ থাকে না, তার মানে আমার উপর হজ্ব ফরয না। কিন্তু একি চরম ভুলের মাঝে আছে সে!!! ছেলের বিবাহের খরচের দায়িত্ব ছেলের কাঁধে। পিতার কাঁধে না। আর শরী‘আতে মেয়ের বিবাহের যে খরচ: এক হল মহর দেওয়া; দুই ওলীমা খাওয়ানো। উভয়টি ছেলের দায়িত্বে। মেয়ের পিতার কোন খরচ শরী‘আত রাখেনি। এখন সে শরী‘আতের ফরযকে বাদ দিয়ে সমাজের চাপে নিজের উপর দুই অবাস্তব ফরয লাযেম করে নিয়েছে। আর হজ্ব না করে গুনাহগার হচ্ছে। এজন্য হজ্ব ফরয হওয়ার জন্য সন্তানের দোহাই দেওয়া চলবে না। হজ্ব আদায় করতেই হবে।

ছেলের বিবাহের খরচ পিতার দায়িত্বে না | ইসলামী যিন্দেগী