পারিবারিক খরচের নিয়ম

মুফতী মনসূরুল হক সাহেব৪ ডিসেম্বর, ২০২২লেনদেন কামাই রোজগার

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, পরিবারের খরচ চালানোর নিয়ম হলো যার যতটুকু আয় আছে তা দিয়ে সর্ব প্রথম পিঠ অর্থাৎ বাড়ি ভাড়া তারপর পেটের অর্থাৎ নিত্য প্রয়োজনীয় খরচে ব্যবহার করতে হবে যেমনঃ চাল,ডাল,নুন তেল ইত্যাদি। তারপর বাকী টাকা চারভাগ করে চারটি খামে ভরে রাখতে হবে। প্রতি সপ্তাহের জন্য একটি খাম। যদি কোন এক সপ্তাহে খামের টাকা কম খরচ হয় তাহলে তা থাকবে। আর যদি এমন হয় খামে যে টাকা আছে তা থেকেও বেশী প্রয়োজন হয় তাহলে পরের সপ্তাহের খাম থেকে তা নিবে এবং পরের সপ্তাহে একটু সাবধানে খরচ করবে। এভাবে খচর করলে বেহুদা খরচ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং মালে বরকত হবে ইনশাআল্লাহ।