সুহবাতের বরকতে গুনাহের আসবাব নিয়ন্ত্রনে আসবে

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, শায়েখের সুহবাতের দরুন সকল দোষত্রুটির মূলৎপাটন হবে না, বরং সেগুলোর নিয়ন্ত্রন শিখতে পারবে। ইচ্ছা করলে নিয়ন্ত্রন করতে পারবে। যেমন: উমর রাযি. এর গোস্বা প্রথমে ইসলামের বিরুদ্ধে গুনাহের কাজে ব্যবহৃত হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুহবাতের বরকতে সেই গোস্বা ইসলামের পক্ষে ব্যবহার হয়েছে, কিন্তু একেবারে মুলৎপাটন হয়নি। যদি একেবারে মূলোচ্ছেদ হয়ে যেত তবে তো ইসলামের পক্ষেও ব্যবহার হতো না।

সুহবাতের বরকতে গুনাহের আসবাব নিয়ন্ত্রনে আসবে | ইসলামী যিন্দেগী