দাওয়াতুল হকের কাজ বাংলাদেশে

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৩০ মে, ২০২৩সুন্নত, দাওয়াত ও তাবলীগ

হযরতওয়ালা রহ. প্রাথমিক পর্যায়ে যখন বাংলাদেশে তাশরীফ আনা শুরু করেন তখন অত্যন্ত সীমিত পরিসরে এহইয়ায়ে সুন্নাত তথা মজলিসে দাওয়াতুল হকের কাজ চলছিল। কিন্তু হযরতের মেজাজ এবং অভিপ্রায় অনুযায়ী কাজ হচ্ছিল না। অর্থাৎ উসুল মুতাবিক দাওয়াতুল হকের কাজ করা এবং তা রিপোর্ট আকারে খাতায় লিপিবদ্ধ করা হচ্ছিল না। ফলে হযরত অত্যন্ত নারাজ হন এবং ইরশাদ করেন- যদি আমার তিনটি ছেলে একই সাথে মারা যেত তাহলেও আমার এত কষ্ট হত না যতটা তোমাদের সুন্নাতের প্রতি উদাসীনতা দেখে হয়েছে। হযরতের একথা শুনে হযরত মাওলানা ফজলুর রহমান রহ.-যিনি সত্যিকার অর্থেই আশেকে আবরার ছিলেন-বেহুঁশ হয়ে পড়ে যান। উপস্থিত অন্যান্য উলামাগণ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েন। হুঁশ ফেরা মাত্রই হযরতওয়ালার পা জড়িয়ে ধরে ক্ষমা চান এবং অঙ্গীকার করেন যে, এখন থেকে আমরা উসুল মুতাবিক কাজ করব। এরপর হযরতওয়ালা রহ. ঢাকার ১৪টি থানায় ১৪টি হালকা বানিয়ে  ১৪জন আমীর নিযুক্ত করে দেন। আর হযরত মাওলানা মাহমূদুল হাসান সাহেব (দাঃ বাঃ) কে সমস্ত আমীরের আমীর তথা আমীরুল উমারা নিযুক্ত করেন। সেই সাথে মাসে দুবার চাঁদের ২য় ও ৪র্থ শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ধানমন্ডিতে হযরত হাজী হাবীবুল্লাহ সাহেবের বাসায় (যিনি হযরতওয়ালার মুজাযে সুহবত) মজলিসুল উমারা তথা আমীর ও নায়েবে আমীরদের মজলিসের ইন্তিযাম করে দেন।

দাওয়াতুল হকের কাজ বাংলাদেশে | ইসলামী যিন্দেগী