মালফুযাত
১০০%
মেজবানের জন্য দু‘আ
নাশতা থেকে ফারেগ হয়ে মেহমানরা যদি হাদীসে পাকে বর্ণিত এই দু‘আ-
اكل طعامكم الابرار وصلت عليكم الملائكة وافطر عندكم الصائمون
[সূত্র:আবু দাউদ, হাঃ নং ৩৮৫৪]
(যার অর্থ হচ্ছে, ‘আপনাদের খানা নেক লোকেরা আহার করুক, আপনাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দু‘আ করুক এবং রোযাদারেরা আপনাদের এখানে ইফতার করুক’) পাঠ করে তো খুব ভাল। নতুবা হযরত নিজেই দু‘আ কামনা করে বলেন, আপনারা মেযবানের জন্য দু‘আ করুন। তাদের দু‘আ পড়লে তাদের দু‘আয় হযরতওয়ালা আমীন বলেন।