কয়েক প্রকার জিনিস

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২অন্যান্য ঘটনা ইতিহাস, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মানুষের কাছে কয়েক প্রকারের জিনিস আছে। ১. জরুরতের জিনিসঃ যা না হলেই না এমন জিনিস। যেমনঃ থাকা-খাওয়ার নিত্য প্রয়োজনীয় জিনিস। ২. আসায়েশঃ জরুরী না কিন্তু থাকলে অনেক উপকারে আসে। যেমনঃ ফ্যান, ফ্রিজ ইত্যাদি। ৩. আরায়েশঃ জরুরীও না, নিজের কোন শান্তিও পৌঁছে না। যেমনঃ বাইতুল্লাহর ছবি ঘরে ঝুলানো। ৪. নোমায়েশঃ লোক দেখানোর জন্য যে জিনিস রাখা হয়। যা জরুরীও না, নিজের কোন আরাম বা শান্তি পৌছায় না। প্রথম তিনটার অনুমতি আছে কিন্তু চতুর্থটা নাজায়েয ও হারাম। নোমায়েশ থেকে ভয়ংকর আরো একটা জিনিস আছে আর তা হলো গুনাহের আসবাব। যে জিনিস দিয়ে গুনাহ করা হয়। যেমনঃ টি.ভি, ভি.সি.আর, গিটার বা বাদ্যযন্ত্র ইত্যাদি। এসব থেকে দূরে থাকতে হবে।

কয়েক প্রকার জিনিস | ইসলামী যিন্দেগী