শাইখে বতন ও শাইখে বাতেন

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৩০ মে, ২০২৩আত্মশুদ্ধি

হযরতওয়ালা রহ. ইরশাদ করেন, খানা হচ্ছে শাইখে বতন তথা পেটের পীর। আর আরেকজন হলেন শাইখে বাতেন তথা আধ্যাত্মিক রোগ নিরাময়ের পীর। কিন্তু শাইখে বতনের (পেটের শাইখ) সম্মান বেশী। কেননা তার সাথে মুসাফাহা করার জন্য অর্থাৎ খানা খাওয়ার জন্য হাত ধুতে হয়। তাছাড়া শাইখে বতন ছাড়া শাইখে বাতেন বেকার। কারণ খানা ছাড়া পীর সাহেবও কোন কাজ করতে পারেন না! আমাদেরকে আল্লাহ পাকের নে‘আমত তথা খানার মুখাপেক্ষী হয়ে বসতে হবে তারপর খানা তথা শাইখে বতন আসবে। খানা খাওয়া শেষে প্রথমে অবশিষ্ট খানা ও দস্তরখানা উঠানো হবে, তারপরে মুরীদরা অর্থাৎ খানেওয়ালারা উঠবে। সকলে না হলেও কিছু লোক দস্তরখানা উঠান পর্যন্ত অপেক্ষা করে তারপর উঠবে।

শাইখে বতন ও শাইখে বাতেন | ইসলামী যিন্দেগী