মালফুযাত
১০০%
সালাম দেয়ার ভুল
হযরতওয়ালা হারদুঈ রহ. এর সাথে সাক্ষাৎ করার জন্য আমরা যখন হারদুঈ গেলাম তখন হযরতওয়ালার খেদমতে হাজির হয়ে সালাম করলে সালামের শুরুর হামযা পরিষ্কার না হওয়ায় এবং মীমের পেশ মাজহুল (উ-কার না হয়ে ও-কার) হওয়ায় সালামের মধ্যে এবং বাম দিকে মু‘আনাকা করার কারণে হযরত আমাদেরকে সতর্ক করলেন। যাতে উভয় ভুলের সংশোধন হয়ে যায়। মু‘আনাকা করার সহীহ তরীকা হল, উভয়ের ডান গর্দান একবার একত্র করতে হবে।