নির্জন বাস

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২দাওয়াত ও তাবলীগ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কুয়ার পানি বিরামহীনভাবে উঠালে এক সময় ঘোলা পানি বের হয়। মা তার সন্তানকে বিরামহীনভাবে দুধ খাওয়াতে থাকলে এক সময় রক্ত চলে আসে। এ জন্য কিছু সময় বিরতি দিতে হয়। ঠিক তেমনি প্রত্যেক দাঈর উচিৎ কিছু সময় নির্জনে থাকা। যখন দাওয়াতের মেহনত করবে অথচ নির্জনে বসে ইস্তেগফার পড়বে না, তার অবস্থা দূর্বল হতে হতে জিরো হয়ে যাবে এবং এক সময় গুনাহ করা শুরু করবে।

নির্জন বাস | ইসলামী যিন্দেগী