মালফুযাত
১০০%
ওয়াজের বিনিময়
হযরতওয়ালা রহ. একবার বয়ান করছিলেন যে, ইদানিং ওয়াজ করে টাকা -পয়সা নেয়া হয়ে থাকে। এতে ওয়াজের তাসীর তথা প্রভাব নষ্ট হয়ে যায়। সুতরাং আম্বিয়ায়ে কেরাম (আলাইহিস সালাতু ওয়াসসালাম)-এর তরীকায় ওয়াজ করা চাই। যাতে করে শ্রোতাদের পরিপূর্ণ ফায়দা হয়। এ প্রসঙ্গে তিনি হযরত হাকীমুল উম্মত রহ. এর নসীহত শোনাতেন যে, তিনি তাঁর সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং তাঁর সাথে সম্পর্ক রাখে এমন ব্যক্তিদেরকে ওয়াজ করে বিনিময় গ্রহণ করতে নিষেধ করতেন।