মালফুযাত
১০০%
সর্ব সাধারনের সাথে উলামাদের সম্পর্ক রাখা জরুরী
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, উলামায়ে কেরামের উচিৎ দাওয়াতের ময়দানে গিয়ে উম্মতের সাথে সুসম্পর্ক গড়া। অন্যথায় আল্লাহ না করুন আমাদের অবস্থাও স্পেন, কর্ডোভা, রাশিয়ার মত হবে। সেখানে শত শত বছর ধরে উলামাদের কারনামা থাকা সত্বেও যখন আলেমরা জনসাধারন থেকে বিচ্ছিন্ন হয়েছে তখনই তারা আলেমদেরকে জবাই করেছে, দুদিন পূর্বেও যারা তাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল, দুদিন পরে তারা নিজ হাতে তাদের জবাই করেছে। এজন্য জনগনের সাথে আলেমদের সুসম্পর্ক গড়তে হবে।