পরীক্ষা নেওয়া হয় আপন করার জন্য

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২দাওয়াত ও তাবলীগ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা মুমিনকে বিভিন্ন বালা-মুসিবত দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন। বিশেষ করে দাওয়াতের মেহনতে বের হলে বেশী বেশী পরীক্ষার সম্মুখীন হতে হয়। হযরত বলেন, আল্লাহ তা‘আলা তোমাকে নিজের করে আপন করে নিবেন আর তোমাকে কি একটু পরীক্ষা করে দেখবেন না। একটি কলস কিনলে কতবারই না সেটা বাজিয়ে দেখো। তাই ধৈর্য্যরে সাথে মেহনত করতে থাকতে হবে। এক সময় আল্লাহর সাহায্য এসে যাবে।

পরীক্ষা নেওয়া হয় আপন করার জন্য | ইসলামী যিন্দেগী