মালফুযাত
১০০%
আমল করার ইচ্ছা নি‘আমত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, এখন আপনার আমল করতে ইচ্ছে করছে তো সাথে সাথে করে ফেলেন কারণ এই মুহূর্তে আমল করার ইচ্ছা জাগাটা আল্লাহর নি‘আমত। অনেকে ইচ্ছা আসার পরেও নেক আমল করে না এটা নি‘আমতের না শুকরী। কারণ আমল করার ইচ্ছা আসা আল্লাহর দেয়া একটা ‘তাওফীক’ ছিল। পরে তার নেক আমল করার ইচ্ছা না আসা ঐ নি‘আমতের নাশুকরী।