নেক আমল কাকে বলে

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ভাল কাজ করার নামই নেক আমল না। এমনকি মসজিদ, রাস্তা-ঘাট ইত্যাদি তৈরি করার নাম নেক আমল না। স্বয়ং আল্লাহর রাসূল ﷺ এক মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে বলেছেন। এর কারণ ছিল ঐ মসজিদ দীন ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল। ভাল কাজ করনেওয়ালার যদি ঈমান থাকে এবং ঐ ভাল কাজটা যদি সুন্নত তরীকায় করা হয় তবে ঐ ভাল কাজকে নেক আমল বলা হবে। অর্থাৎ ঈমানদার ব্যক্তি সুন্নত তরীকায় কোন ভাল কাজ করলে তাকে নেক আমল বলা হবে।

নেক আমল কাকে বলে | ইসলামী যিন্দেগী