মালফুযাত
১০০%
শিক্ষা জাতির মেরুদণ্ড
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড’ এটা কোন শিক্ষা? লাওহে মাহফুয থেকে যে শিক্ষা এসেছে ঐ শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়েছে। ব্রিটিশ শিক্ষা!! ব্রিটিশ শিক্ষাতো এমন যে, এই শিক্ষায় উচ্চ শিক্ষিত লোকও জানেই না কোন হাত দিয়ে খেতে হয়। পুরুষ টাখনুর নিচে কাপড় রাখবে, না টাখনুর উপরে রাখবে। দাঁড়ি রাখতে হয় না কাটতে হয়। না জানার কারণে দাঁড়ি কেটে ফেলছে। অথচ লাখো মানুষ গুনাহগার হওয়া সত্ত্বেও দাঁড়ির উসিলায় জান্নাতে যাবে।