মালফুযাত
১০০%
গুনাহের তাসীর
পরিস্কার কাপড় পরিধান করে জুমু‘আয় যাওয়ার সময় কোন বাচ্চা যদি তাতে কালি লাগিয়ে দেয়, তাহলে অন্তর কি রকম পেরেশান হবে? বারবার একথাই মনে পড়বে। কাপড়ে এই কালো দাগ লাগার কারণেই তো অন্তরের এই অবস্থা আর এভাবে প্রতিটি গুনাহ দ্বারা যদি অন্তরে একটি করে কালো দাগ পড়তে থাকে, তাহলে অন্তরে পেরেশানীর কি অবস্থা হবে। হাদীস শরীফে আছে যে, প্রত্যেক গুনাহ দ্বারা অন্তরে একটি করে কালো দাগ পড়ে। অতঃপর যদি তাওবা করে, তাহলে সেই দাগ মুছে যায়। নতুবা কালো দাগ বাড়তে বাড়তে এক সময় সমস্ত অন্তর কালো হয়ে যাবে। সারাক্ষণ সাধনায় লিপ্ত থাকলে ইন্শাআল্লাহু তা‘আলা সফলতা অবশ্যই আসবে। সব সময় স্বীয় মুরব্বীকে নিজের অবস্থা জানিয়ে তাঁর পরামর্শ অনুযায়ী চলতে থাকলে- কিছু দিনের মধ্যেই আল্লাহ চাহেতো সব বাধা দূর হয়ে যাবে।