মালফুযাত
১০০%
বাম হাতে আহারকারী পাক্কা শয়তান
হযরত মুফতী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হাদীস শরীফে প্রিয় নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
لايأكلن أحدكم بشماله و لا يشربن بها فإن الشيطان يأكل بشماله
“তোমাদের কেউ যেন বাম হাত দ্বারা ভক্ষন না করে এবং বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খানা-পিনা করে”। এই হাদীস দ্বারা প্রতিয়মান হয়, যারা বাম হাতে খানা-পিনা করে তাদের মাঝে শয়তানের মত অহংকার সৃষ্টি হয়। শয়তান যেমন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে পারেনি, এরাও আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে মাথা নত করতে পারবে না। এক পর্যায়ে রাসূলের সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে পাক্কা শয়তান হয়ে যাবে। এজন্য এ বদ অভ্যাস পরিহার করা একান্ত প্রয়োজন।