মাদরাসার যিম্মাদার ও দায়িত্বশীলদের হাদিয়া নেয়া

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৯ মে, ২০২৩উলামা তোলাবা, বিবিধ

এক মজলিসে হযরতওয়ালা রহ. মাদরাসার যিম্মাদার ও দায়িত্বশীলদের ব্যাপারে ইরশাদ করেন যে, তারা হচ্ছেন ইসলামী রাষ্ট্রের বিচারকের মত। সুতরাং তাদের জন্য ছাত্রদের বা ছাত্র অভিভাবকদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করা অনুচিত। কেননা এটা ঘুষের মধ্যে গণ্য হবে। তবে যদি কোন ছাত্র-অভিভাবকের আগে থেকেই কোন দায়িত্বশীলের সাথে হাদিয়ার লেনদেনে অভ্যস্ত থাকে তাহলে ছেলে ভর্তির পর ঠিক ঐ পরিমাণই জারী রাখতে পারবে, তার চেয়ে বেশী নয়।

মাদরাসার যিম্মাদার ও দায়িত্বশীলদের হাদিয়া নেয়া | ইসলামী যিন্দেগী