মালফুযাত
১০০%
ইহরাম কাফন সাদৃশ্য
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ইহরামের সাদা কাপড় মায়্যিতের কাফন সাদৃশ। এ কাপড় মওতের কথা স্বরণ করিয়ে দেয়। যত বড় লাখপতি, কোটিপতি, মিল ফ্যাক্টরির মালিক হোক, ইহরামের কাপড়ের মত দুই টুকরা সাদা চাদরই হবে তার আখেরী লেবাস। এখন মৃত্যুর প্রস্তুতি নিতে হবে।