মালফুযাত
১০০%
লেকচার দিয়ে দীন আসে না
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, লেকচার দিয়ে কখনো দীন যিন্দা হবে না। লেকচার দিয়ে ঔষধ বিক্রী করা যাবে। ইলিয়াস রহ. ভাল বয়ান করতে পারতেন না। কিন্তু তার দিলে এমন দরদ ছিল যে, কথা বললেই মানুষ দীনের মেহনত করার জন্য তৈরি হয়ে যেত।