মালফুযাত
১০০%
আকীকা না করলে সন্তান অবাধ্য হয়
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, লোকেরা অভিযোগ নিয়ে আসে যে, সন্তান পিতা মাতার কথা মানে না। তাদের অবাধ্য। পিতা মাতাকে কষ্ট দেয়। সন্তানের দোষগুলি মানুষের কাছে বলে বেড়ায়। নিজের দোষ আর বলেনা। অবাধ্য হওয়ার পিছনে কারণ তো সে নিজেই। সন্তান জন্ম নেওয়ার সাতদিন পর পিতার দায়িত্ব সন্তানের আক্বিকা করা। না করলে সন্তান অবাধ্য হয়। আকীক্বা শব্দটির মূল ধাতু হল আক্কুন। যার অর্থ হচ্ছে অবাধ্য হওয়া।
যখন আকীক্বা করে তখন সন্তানের অবাধ্যতা পশুর উপর দিয়ে গড়ায়। আর যখন আকীক্বা হয়না তখন সন্তান অবাধ্য থেকে যায়। ফলে বাপ মায়ের কষ্টের কারণ হয়। এজন্য পিতার দায়িত্ব, গুরুত্বের সাথে আকীক্বা দেওয়া।