মালফুযাত
১০০%
তিলাওয়াত করার আদব
অনেক তিলাওয়াতকারী দাঁড়িয়ে হাত বেঁধে তিলাওয়াত করে, আমরা ছোটকাল থেকে এরূপই দেখে আসছি, আর এটাকেই আমরা আদব ও সম্মান মনে করে আসছি। কিন্তু হযরত মুহিউসসুন্নাহ বলতেন, যিনি আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করেন, আল্লাহ পাকের মহত্বের কারণে তার কালামের তিলাওয়াতকারীর মর্যাদা বৃদ্ধি পায়। হাত বেঁধে দাঁড়িয়ে থাকা অপরাধীর পরিচায়ক; যা তিলাওয়াতকারীর মর্যাদার পরিপন্থী। তাই হাত খুলে কুরছিতে বসে তিলাওয়াত করবে। মুহিউসসুন্নাহ রহ. এর মজলিসে এরূপই দেখা যেত। মোটকথা কুরআনের প্রতি মুহিউসসুন্নাহ রহ. এর আসক্তি ছিল বর্ণনাতীত।