মালফুযাত
১০০%
আলেমদের মৌন সমর্থন শরী‘আতের দলীল নয়
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কোন বড় আলেমের মৌন সমর্থন শরী‘আতের দলীল ও হুজ্জত নয়। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থনই হুজ্জাত ও দলীল হিসেবে গ্রহিত হবে। কিন্তু সাধারন মানুষ এগুলো না জেনে আলেমদের মৌনতাকেও দলীল মনে করে। বলতে থাকে অমুক বড় আলেমের সামনে এ কাজ করলাম তিনি তো কিছুই বললেন না। সুতরাং আলেমের জন্য কোন শরী‘আত গর্হিত কাজ দেখে চুপ থাকা অনুচিৎ। সঙ্গে সঙ্গে সঠিক মাসআলা বলতে হবে।