কুরআনের আযমত ও মুহাব্বাতের ৪ টি আদব
হযরত মহিউসসুন্নাহ রহ. তিলাওয়াতের সময় পবিত্র কুরআনের আযমত ও মুহাব্বাতের ব্যাপারে চারটি আদবের কথা অধিক ভাবে বলতেন।
ক. আযমত, অর্থাৎ তিলাওয়াতের সময় পবিত্র কুরআনের আযমত এবং মহত্বের প্রতি খেয়াল রাখা। একথা খেয়াল রাখা যে, পবিত্র কুরআন মানুষের কালাম নয়; বরং মহান রাব্বুল আলামীনের কালাম।
খ. মুহাব্বত, অর্থাৎ আন্তরিক অনুরাগ ও ভালোবাসার সাথে কুরআন তিলাওয়াত করা। তিলাওয়াতে তাড়াহুড়া প্রকাশ না পায়; বরং তারতীলের সাথে শ্রদ্ধা-ভক্তি ও প্রবল আগ্রহ সহকারে তিলাওয়াত করা।
গ. সিহ্হাত, অর্থাৎ তাজভীদের সাথে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। স্মরণ রাখা উচিৎ অশুদ্ধ তিলাওয়াতকারীর জন্য কুরআনে পাক অভিশাপ দিয়ে থাকে।
ঘ. ইতা‘আত, অর্থাৎ পবিত্র কুরআনের হুকুম-আহকামের উপর আমলের নিয়ত করা। মোটকথা, বিভিন্ন ভাবে মানুষের অন্তরে কুরআনের আযমত ও মুহাব্বত পয়দা করার ক্ষেত্রে মুহিউসসুন্নাহ রহ. এর এই প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।