মালফুযাত
১০০%
কুরআন শিক্ষার ভুল নিয়্যত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বর্তমানে অনেকেই কিরা‘আত শিক্ষা করে নিজের কুরআন তিলাওয়াতকে এই জন্য সুন্দর করছে, যাতে তারা কিরা‘আত প্রতিযোগিতায় সফল হয়ে পুরষ্কার বা সম্মান লাভ করে অথবা বিদেশে গিয়ে মাল কামাই করতে পারে। অথচ কিরা‘আত সহী করে শিখার উদ্দেশ্য এটা না। এই উদ্দেশ্যে কেউ কুরআন শিক্ষা করলে তার শিক্ষা তাকে শাস্তি পাওয়ার উপযোগী করবে।