বুযুর্গদের আখিরী হালত

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১০ সেপ্টেম্বর, ২০২৩আত্মশুদ্ধি, উলামা তোলাবা

মানুষ বুযুর্গদের আখিরী হালতের ওপর অনুমান করে। অর্থাৎ যখন তাঁর প্রতি মানুষের আকর্ষণ জন্মে এবং দলে দলে আসতে থাকে। কিন্তু তাঁর প্রথম পর্যায়ের কঠোর সাধনার কথা এতটুকুও চিন্তা করে না যে, শুরুতে তাঁকে কতো রকমের সাধনা ও কষ্ট স্বীকার করতে হয়েছে। এজন্যেই হযরত শাইখুল হাদীস যাকারিয়া রহ. বলেন- যারা শুধু বুর্যুগদের আখিরী হালত- খুব আরামে আছে, মোরগ পোলাও খাচ্ছে এবং মজলিস চলছে ইত্যাদি দেখে, তারা খারাপ হয়ে যায়। অর্থাৎ নিজেরাও আয়েশী হয়ে যায়। আর যারা বুযুর্গদের প্রাথমিক অবস্থার প্রতি দৃষ্টি দেয় অর্থাৎ পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় দ্বীনের প্রচার সহ নানাবিধ আমলী সাধনার ওপর দৃষ্টি রেখে কাজ করে, তাঁরা কামিয়াব হয়।

বুযুর্গদের আখিরী হালত | ইসলামী যিন্দেগী