মসজিদে প্রবেশের সুন্নাত ৫টি

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১০ সেপ্টেম্বর, ২০২৩সুন্নত

মসজিদে প্রবেশের সুন্নাত ৫টিঃ

(১) بسم الله (বিসমিল্লাহ) পড়া।

(২) দরূদ শরীফ পড়া الصلوة والسلام على رسول الله

(আস্‌সালাতু ওয়াস্‌সালামু ‘আলা রাসূলিল্লাহ)। বিষয় দু’টি একত্রে মিলিয়ে এভাবেও পড়া যায়- والصلوة والسلام على رسول الله بسم الله (বিসমিল্লাহি ওয়াস্‌সালাতু ওয়াস্‌সালামু ‘আলা রাসূলিল্লাহ)

(৩) ডান পা আগে দেয়া।

(৪) اللهم افتح لى ابواب رحمتك আল্লাহুম্মাফ্‌ তাহলী আব্‌ওয়াবা রাহমাতিক) পড়া।

(৫) নফল ই’তিকাফের নিয়ত করা। অর্থাৎ ‘যতক্ষণ মসজিদে থাকবো তার জন্যে ই‘তিকাফের নিয়ত করছি’ বলা।

মসজিদে প্রবেশের সুন্নাত ৫টি | ইসলামী যিন্দেগী