গুনাহের দরুন রিযিক বন্ধ হয়

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

একদিন জনৈক ব্যক্তি হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম এর সাথে সাক্ষাৎ করতে এলেন। নিজের অবস্থা সম্পর্কে অবগত করে বললেন, হযরত! পূর্বে যে আমল করতে বলেছিলেন তা করেছি। কিন্তু এখনো কোন হালাল উপার্জনের ব্যবস্থা হয়নি। হযরতওয়ালা বললেন, পরিবারে কোন গুনাহ চালু আছে কি? তিনি বলেন, হযরত আমার জানামতে তো কোন গুনাহ নেই। তবে ছোট বাচ্চা কান্নাকাটি-বিরক্ত করলে শান্তনা দেওয়ার জন্য গেমস খেলতে দেওয়া হয়। হযরতওয়ালা বললেন, এটাও গুনাহ। এই গুনাহ বন্ধ করতে হবে। আসমান থেকে বান্দার জন্য রিযিক অবর্তীন হয়, ঘরে আসার রাস্তা খুজে। যদি ঘরে কোন গুনাহ চালু থাকে তাহলে রিযিক উপরে উঠে যায়। এজন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে। এবং পরিবারের সকলের সব ধরনের গুনাহ পরিহার করতে হবে।

গুনাহের দরুন রিযিক বন্ধ হয় | ইসলামী যিন্দেগী