দু‘আর আদব

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৬ আগস্ট, ২০২৩সুন্নত, দু‘আ দুরূদ ও যিকির

দু‘আর সময় প্রয়োজন হলো উভয় হাত সীনা বরাবর উঠানো এবং উভয় হাতের মাঝে সামান্য ফাঁকা রাখা। আলমগীরীতে এর বিস্তারিত বর্ণনা রয়েছে। দু‘আ ইবাদতের সারাংশ। এর জন্য কিছু শর্ত ও আদব রয়েছে। কিন্তু সেদিকের মোটেও খেয়াল করা হয় না। হাদীসে পাকে বলা হয়েছে যে, রাসূলে কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বুক বরাবর হাত উঠাতেন এবং হাতের তালু আসমানের দিকে খোলাভাবে রাখতেন। সুতরাং হাদীস মুতাবিক আমল করা জরুরী।

দু‘আর আদব | ইসলামী যিন্দেগী