মালফুযাত
১০০%
উস্তাদের সাথে চাপলুসী জায়েয
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, চাপাবাজি করা শরী‘আতে নিষেধ। তবে ছাত্র যদি ইলমী ফায়দা হাসিল করার জন্য উস্তাদের সাথে চাপলুসী করে তাহলে তা প্রশংসনীয়। উস্তাদের সাথে যত বেশী সুসম্পর্ক থাকবে, ততবেশি ইলমী ফায়দা হবে। যতক্ষন উস্তাদ আলোচনা করবেন, ইলমী কথাই বলবেন, তার ফায়দা হতে থাকবে। তবে যদি নিজের পদ পজিশন বৃদ্ধির জন্য চাপলুসী করে তাহলে জায়েয হবে না।