মালফুযাত
১০০%
স্বল্প সময়ে কামিয়াবির রাস্তা
জুম‘আর দিনের অনেক আমল আছে যেগুলো ছোট অথচ ফযীলত অনেক বেশী। যেমন জুম‘আর দিনের বিশেষ ছয়টি আমল রয়েছে। যেগুলো আমল করলে প্রতি কদমে এক বছরের নফল নামায ও এক বছরের নফল রোযার সওয়াব পাওয়া যায়। অন্যান্য উম্মতের তুলনায় আমাদের বয়স কম, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কতগুলো আমল শিখিয়ে দিয়েছেন যার উপর আমল করে আমরা স্বল্পসময়ে অনেক কামিয়াবী অর্জন করতে পারবো। আমরা ধারণা করি আমাদের নামায সুন্নাত মুতাবিক হচ্ছে। আসলে কিন্তু হচ্ছে না। কারণ! আমরা একান্নটি সুন্নাত মুখস্থ জানি না। আমরা যদি সামান্য একটু মেহনত করে তাহলেই কিন্তু আমাদের একান্ন সুন্নাত মুখস্থ হয়ে যাবে।