মালফুযাত
১০০%
আলেমরা অনুকরনীয় ব্যক্তি
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আলেমরা সমাজে অনুকরণীয় ব্যক্তি। তারা নবীদের নায়েব হিসাবে উম্মতের ইসলাহ ও সংশোধনের চেষ্টা করবে। জনগন তাদের প্রতিটি কথা ও কাজকে শরী‘আতের বিধান হিসাবে গ্রহণ করে। এজন্য আলেমদের উচিৎ প্রতিটি কথা তাহ্ক্বীক্ব করে বলা। এবং প্রতিটি কাজ শরী‘আত সম্মত ভাবে করা। অন্যথায় তার আমলকে লোকেরা দলিল হিসাবে গ্রহণ করে পথভ্রষ্ট হবে। তাতে দায়ি থাকবে এ সকল আলেমগন।