নামাযে মাথা ঢাকার মাসআলা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৬ সেপ্টেম্বর, ২০২৩নামায, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

ছেলেদের কনুই খোলা থাকলে নামায হয়ে যায়, তবে মাকরূহ হয়। আর মেয়েদের কনুই খোলা থাকলে নামায-ই হয় না। কিন্তু বাস্তবতা হলো, পিতা-মাতা ছেলেদের জন্য বানায় ফুল হাতার জামা আর মেয়েদের জন্য বানায় হাফ হাতার জামা। সত্যিই বড় আফসোসের কথা। এমনি ভাবে ছেলেরা খালি মাথায় নামায পড়লে নামায হয়ে যায়-তবে মাকরূহ হয়, কিন্তু মেয়েরা খালি মাথায় নামায পড়লে তার নামায-ই হয় না। অথচ পিতা-মাতারা ছেলেদের মাথায় দেয় শক্ত পুরু টুপি আর মেয়েদের মাথায় দেয় পাতলা ওড়না, যাতে ভেতরের কালো চুল স্পষ্ট দেখা যায়। আর আজ-কালতো ওড়নাও উঠে গেছে। সৌন্দর্য প্রকাশের মানসে মেয়েরা আজ এমন পাতলা পোশাক পড়ে যা শুধু নামেই পোশাক, বস্তুত নগ্ন থাকারই নামান্তর।

নামাযে মাথা ঢাকার মাসআলা | ইসলামী যিন্দেগী