মালফুযাত
১০০%
হাজীদের গুনাহ
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহর আশেক হওয়ার সবচেয়ে বড় স্তর/মাধ্যম হলো হাজ্জ। কিন্তু আফসোসের বিষয় হলো, বর্তমানে হজ্জের সফরে হাজীরা যে পরিমান গুনাহ করে তা সারা যিন্দেগীতে করে না। কিছু মূর্খ/বেকুব লোক/ইলম বিহীন মানুষ তাদের বিবি, মা, বোনদেরকে নিয়ে মক্কায় পুরুষদের সাথে নামায পড়ে, পর্দা করেনা, যা স্পষ্ট গুনাহ। হজ্জের সফরে যে সকল মারাত্মক গুনাহ বেশী হচ্ছে অথচ একে গুনাহ হিসেবে গণ্য করছে না তা হলোঃ
১. বদ নিগাহী অর্থাৎ চোখের হেফাজত না করা।
২. মোবাইলে বাদ্যযন্ত্র মিউজিক রিংটোন।
৩. ছবি তোলা।
৪. বে-পর্দার গুনাহ।