নি‘আমতের কদর করা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১০ সেপ্টেম্বর, ২০২৩আত্মশুদ্ধি

এক মাহফিলে বয়ান করতে গিয়ে- খাওয়ার সময় খানার কোন অংশ দস্তরখানায় পড়ে গেলে তা উঠিয়ে খাওয়া সুন্নাত বলায় ডাক বিভাগের এক কর্মচারী বললেন, হযরত! এ বিষয়টি নফসের জন্য খুব কঠিন মনে হয়। আমি বললাম, আপনি এর হাক্বীক্বত বুঝতে পারেননি। আসলে আমল খুব সহজ। অতঃপর বললাম, আচ্ছা বলুন তো! পোষ্ট মাষ্টার জেনারেল যদি আপনাকে সহ সকল কর্মচারীদেরকে দাওয়াত করে এবং বিশেষ ভাবে আপনাকে তার পাশে বসায় তাহলে মানুষ আপনার এ সম্মানে আশ্চর্য হবে কি-না? এবং আপনি নিজেও এর জন্য গর্ববোধ করবেন কি-না? এরপর যদি সে নিজ হাতে আপনাকে কলা খেতে দেয় তাহলে আপনার সম্মান আরো বাড়বে কি-না? এবং লোকে এই ভেবে আরো অবাক হবে কি-না যে একজন সাধারণ কর্মচারীকে কত সম্মান করা হচ্ছে। আর ঠিক সে মূহুর্তে যদি আপনার হাত থেকে কলা পড়ে যায় তাহলে তৎক্ষণাৎ এই ভেবে আপনি তা তুলে নিবেন কি-না যে এটা অনেক বড় অফিসারের উপহার। এর কদর করা উচিৎ। বন্ধুগণ! ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদের তুলনায় কত মহান, কত বড়, যার বড়ত্বের কোন সীমা নাই। তাহলে তার দেয়া নি‘আমতের কি পরিমাণ কদর করা উচিৎ? আল্লাহর শুকর, তিনি সঙ্গে সঙ্গে তা মেনে নেন।

নি‘আমতের কদর করা | ইসলামী যিন্দেগী