মালফুযাত
১০০%
ছাত্রদের প্রতি মায়ার অভাব
উস্তাদগণ অভিযোগ করে থাকেন যে, আজকাল ছাত্ররা আমাদের খেদমত করে না। আসল কথা হলো, তাদের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে তা শুধু আইনগত সম্পর্ক। তাদের প্রতি আমাদের মায়া-দয়ার খুব অভাব। এহেন অবস্থায় তাদের থেকে অধিক খেদমতের আশা করা যায় না। আমাদের আইনগত সম্পর্কের দ্বারা তাদের অন্তরে মুহাব্বাত ও আযমত পয়দা হয় না। হাদীসে বলা হয়েছে-
ليس منّا من لم يرحم صغيرنا ولم يؤقر كبيرنا
অর্থ: ‘যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না সে আমার দলভুক্ত নয়।’ [সূত্র: ত্বাবারানী, পৃষ্ঠা-১১/৩৫৫, হাদীস নং-১২২৭৬]